বৈধ কাগজপত্র না থাকায় যাত্রীবাহী বাসের চালক ও সুপারভাইজারকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ। আজ সোমবার বেলা ১২ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
গাড়ি চালনায় বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৯৮৩ সালর মোটরযান অধ্যাদেশের ১৩৮ ধারায় জাহিদ এন্টারপ্রাইজ (মেহেরপুর-গ-১১-১০৬) বাসের চালক মহব্বত আলীকে ৫০০ টাকা ও একই আইনের ১৫২ ধারায় জিএন পরিবহন ( ঢাকা মেট্রো জ- ১১-১৫১৪) নম্বর বাসের সুপারভাইজার ওমর ফারুককে এক হাজার টাকা অর্থদণ্ড করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জানান, এ দুইজন চালক ও সুপারভাইজারকে অর্থদণ্ড দেয়ার পাশাপাশি সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চালানোর জন্য শর্তক করা হয়েছে।
এ সময় গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর উপস্থিত ছিলেন।