মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক বাংলোতে সোমবার সকালে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ- মহাপরিচালক কর্নেল জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডিকে শর্মা ও রাজীব সিনহা নেতৃত্ব দেন । বৈঠকে দুদেশের সীমান্তের বিভিন্ন সমিস্যা নিয়ে আলোচনা হয়।
উভয়পক্ষ সীমান্তে নজরদারী বাড়ানো, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ফুটবল, ভলিবল ম্যাচের আয়োজন বিষয়ে এক মত পোষণ করেন । বিজিবির পক্ষ থেকে ধলই নদীর মোকাবিল নামক স্থানে তীর সংরক্ষণমূলক কাজ ত্বরান্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজাসহ মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়।