পরিবেশ দূষণ : গাজীপুরের দুটি কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুটি পোশাক কারখানাকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
 
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার ওই জরিমানা করেছেন।
 
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং প্ল্যান্ট ও গাজীপুর সদর উপজেলার ডগরি এলাকার রেনেটা লিমিটেড কারখানার বর্জ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে বর্জ্যে দূষণ গ্রহণযোগ্য মানমাত্রা বহির্ভূত, যা পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে কারখানা মালিকদের পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে জরিমানা করা হয়।