হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

হবিগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
 
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
 
জেলার সদর, বাহুবল, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৩৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফ।