শীতকালীন অলিম্পিকের ডোপ পরীক্ষায় হস্তক্ষেপ করেছিল রাশিয়া!

সচিতে শীতকালীন অলিম্পিকে নিজ দেশের ক্রীড়াবিদদের ডোপ পরীক্ষার বিষয়ে হস্তক্ষেপ করেছিলো রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়।
 
নতুন এক তদন্ত প্রতিবদ এমনটাই দাবি করা হয়েছে। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) কর্তৃক পরিচালিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় সেই ডোপ পরীক্ষায় হস্তক্ষেপ করে এবং ফলাফল পরিবর্তন করে।
 
রাশিয়ার এন্টি ডোপিং ল্যাবরেটরি এর সাবেক প্রধান গ্রেগরি রোদশেঙ্কভ অভিযোগের উপর ভিত্তি করে এই তদন্ত কার্যক্রম চালানো হয়। তিনি নিজেই খেলার আগে খেলোয়াড়দের ড্রাগ নিতে সাহায্য করেছিলেন বলে জানান তিনি।
 
কানাডিয়ান আইনজীবী ড. রিচার্ড ম্যাকলারেনের নেতৃত্বাধীন স্বাধীন এই তদন্ত কমিটি দাবি করে, তাদের অনুসন্ধান সম্পূর্ণ সঠিক। এই প্রতিবেদনের প্রেক্ষিতে রিও অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করার বিষয়টি আবারো সামনে আসলো।
 
তবে এই প্রতিবেদনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার অলিম্পিক এসোসিয়েশেনের প্রধান আলেক্সান্ডার জুকভ। তিনি দাবি করেন, এসব কিছুই ‍রুশ ক্রীড়াবিদদের অলিম্পিকে খেলতে না দেয়ার ষরযন্ত্র।