ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন পূর্ব রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার জানান, পূর্ব রত্নপুর গ্রামের পান ব্যবসায়ী কবির আহমদের দুই শিশুকন্যা আসমা (১১)  ও তানজিলা (৯) স্কুল থেকে এসে বাড়ির পাশে ছোট ডোবার মত পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় অসাবধানতাবশত তারা ওই পুকুরে গভীর পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদেরকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পায়।
 
নিহত আসমা আকতার স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা একাডেমির ৫ম শ্রেণিতে এবং তানজিলা খোন্দকারপাড়া নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণিতে পড়ালেখা করত বলে জানা গেছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।