ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে যে কোনো একটি দল এবার এএফসি কাপ ফুটবলে খেলতে পারবে। ট্রফি জয়ের পাশে এএফসি কাপে খেলার টার্গেট রেখেছে দুই দলই। তবে বসুন্ধরা আগেও জানিয়েছে তারা এবার টুর্নামেন্টের সবকয়টি ট্রফি জয় করতে চায়। আজ বিকালে ফাইনালের আগেই আবাহনী ও বসুন্ধরার একজন করে এএফসিতে গিয়েছিলেন মিটিংয়ে। গতকালই তাদের ফেরার কথা। চ্যাম্পিয়ন যে দলই হোক এএফসি কাপে খেলতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি ক্লাবগুলোর জানা দরকার। এজন্যই এই মিটিং হয়ে গেছে মালয়েশিয়ায়। আবাহনী হতে সত্যজিত দাস রুপু এবং বসুন্ধরা হতে জোবায়ের নিপু গিয়েছিলেন মিটিংয়ে।
এএফসির নির্দেশনা অনুসারে এএফসি কাপে খেলতে হলে ক্লাব লাইসেন্স থাকতে হবে। আবাহনী এবং বসুন্ধরার লাইসেন্স রয়েছে। শেখ রাসেলের লাইসেন্স থাকলেও তারা সেমিফাইনালে হেরে বিদায় নেয়। চার দলের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডানের লাইসেন্স রয়েছে বলে বাফুফে জানিয়েছে।