সালথায় বিষপানে স্কুলছাত্রের আত্মহত্যা

 
ফরিদপুরের সালথায় শামীম মাতুব্বর (১০) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
শামীম উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মো. কামাল মাতুব্বরের ছেলে ও ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
 
স্থানীয়রা জানান, শামীমের নিয়মিত মাথা ব্যথ্যার রোগ ছিল। একাধিকবার চিকিৎসক দেখানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সোমবার রাতে এই বিষয় নিয়ে শামীমের বাবা-মা রাগারাগি করলে একপর্যায় মা-বাবার উপর ক্ষিপ্ত হয়ে ঐ রাতেই বিষপান করে করে সে। 
 
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।