নওগাঁর আত্রাইয়ে সাবেক ইউপি সদস্যসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও শাহাগোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হাই (৪৫), ভোঁপাড়া গ্রামের কবের শাহের ছেলে জিয়াউর রহমান (৩৭) ও কাশিয়াবাড়ী গ্রামের হুরমত আলীর ছেলে ময়েন সরদার (৩৫)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, বিকেলে গ্রেফতারকৃতরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।