মাগুরায় আট দফা দাবিতে দলিতদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের প্রেসক্লাবের সামনে আট দফা দাবিতে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনাসভা করেছে দলিতরা । আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপলক্ষে দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন, মাগুরা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে। নোমানী ময়দানে আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সভাপতি বলরাম বসাক প্রমুখ। মানববন্ধন ও আলোচনাসভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। দলিতদের আট দফা দাবির মধ্যে রয়েছে আইন কমিশন কর্তৃক বৈষষ্য বিলোপ আইন ২০১৫ প্রনয়ন করতে হবে, দেশের সকল দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে প্রভৃতি।