চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর একটি বসতবাড়ি থেকে ১২ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। তারা হলো, উখিয়া বালুখালী ক্যাম্পের এ ব্লকের আবদুর রহমানের ছেলে ছৈয়দ আমিন (৩০), আবদুল গণির ছেলে মো.হোসেন (২৫), তার ভাই মো.সাদেক (১৯), হারুন সালামের ছেলে রাহমত উল্লাহ (২৫), মোহাম্মদ মুছার ছেলে জোবায়ের (২৩), ফয়েজ আহমদের ছেলে আবদুর রব (২৫), নুর মোহাম্মদের ছেলে আলী আহমদ (২১), আবু ছৈয়দের ছেলে নুর সালাম (২০), ফয়জুর ইসলামের ছেলে সাদেক হোসেন (১৯), মোহাম্মদ ছৈয়দের ছেলে ইয়াদুল ইসলাম (১৯), আবদুল মালেকের ছেলে জোবায়ের (৩০) ও জামতলী ক্যাম্পে থাকা আবদুল গণির ছেলে নুর হোসেন (১৯)।
মঙ্গলবার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে চকরিয়া থানা পুলিশ তাদেরকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।
সংবাদ পেয়ে কক্সবাজার মহাসড়কে ডিউটিরত থানার এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে তাদেরকে আটক করে। এসময় ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাড়ির মালিকের দাবি, রোহিঙ্গারা রাজমিস্ত্রীর কাজ করতে আসছিল।