মাদারীপুরে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের পাঁচদিন পর অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গনি মাতুব্বর (৭৫) সদর উপজেলার শিরখাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরের কুকরাইল এলাকায় বসবাস করতেন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাসার একটি পরিত্যক্ত বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন সাবেক ওই স্কুল শিক্ষক। মঙ্গলবার সকালে এ ব্যাপারে সদর থানায় তার পরিবার সাধারণ ডায়েরি করে।