কক্সাবাজারের উখিয়া উপজেলায় চার হাজার আট শ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক নুরুল আমিন মুন্না (২৪) রত্নপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মৃত ফরিদ আলমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে উপজেলাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়িরঢালা এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় নুরল আমিনের দেহে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
উখিয়া থানার উপ-পরিদর্শক শাহজাহান কামাল জানান, আটক নুরুল আমিন মুন্না নিজেকে রবির এসআর দাবি করেছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।