নওগাঁর রাণীনগর-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের পাল্লা ব্রিজটি ভেঙ্গে পড়ায় মালবাহী বড় যানবাহন চলাচল করতে পারছে না। তাই বর্তমানে রাণীনগর থেকে সান্তাহারগামী কোনো বড় যানবাহন চলাচল করছে না।
মঙ্গলবার রাতে ব্রিজটি ভেঙ্গে পড়ে। ঘটনার পর স্থানীয়রা ব্রিজটি ইট দিয়ে জোড়াতালি দেয়ায় কোনোমতে ছোট যানবাহন চলাচল করছে।