চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল শুরু

সিটি কর্পোরেশনের প্রত্যাশিত জয়

বর্তমান চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশের জয়ে শুরু হলো জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দলটি ৪-১ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার প্যালিক্স ও বোকলা দুটি করে এবং বিজিত দলের সোহেল মেহেদী গোল করেন।