বরিশালে দলিত জনগোষ্ঠীর আট দফা দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস

দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা ও মহানগর কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ললিত দাস। একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক সুশান্ত ঘোষ, মাইনোরিটি ফোরামের সভাপতি রনজিত দত্ত, বিডিইএম’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, উন্নয়ন সংস্থা রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, দলিত জনগোষ্ঠীর মহানগর কমিটির সভাপতি পঙ্কজ সরকার, উমা সরকার প্রমুখ।