নরসিংদী সদর, রায়পুরা, মনোহরদী ও পলাশ উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে।
বুধবার নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চার উপজেলার মোট ৩৯ জন চেয়ারম্যন শপথ গ্রহণ করেন।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রায়পুরার ইউএনও আব্দুল মতিন, নরসিংদী সদরের ইউএনও মোতাকাব্বীর আহমেদ, মনোহরদীর ইউএনও শহীদুল্লাহ প্রমুখ।