স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিনজাতি ওয়ানডে সিরিজে অংশ নিবে বাংলাদেশ। এই সিরিজের জন্য মে মাসের শুরুতেই দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে দেশের মাটিতে ২২ এপ্রিল থেকে অনুশীলন করবে টাইগাররা। তিন জাতি সিরিজের সূচি প্রকাশ করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। ৫ মে শুরু হবে এই সিরিজ, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মে। খেলা হবে ডাবলিনের দুটি ভেন্যুতে।
ক্লনটার্ফে ৫ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। বাংলাদেশ মাঠে নামবে ৭ মে। ক্লনটার্ফে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে মালাহাইডে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফির দল। ফিরতি পর্বে ১১ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ১৩ মে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ১৫ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ মে ফাইনাল ম্যাচটা হবে মালাহাইডে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় শুরু হবে।
বাংলাদেশ-উইন্ডিজ-আয়ারল্যান্ড
ত্রিদেশীয় সিরিজ
ফিকশ্চার
তারিখ ম্যাচ সময় ভেন্যু
০৫ মে আয়ারল্যান্ড-উইন্ডিজ বিকাল ৪.৪৫ ডাবলিন
০৭ মে উইন্ডিজ-বাংলাদেশ বিকাল ৪.৪৫ ডাবলিন
০৯ মে আয়ারল্যান্ড-বাংলাদেশ বিকাল ৪.৪৫ ডাবলিন
১১ মে আয়ারল্যান্ড-উইন্ডিজ বিকাল ৪.৪৫ ডাবলিন
১৩ মে উইন্ডিজ-বাংলাদেশ বিকাল ৪.৪৫ ডাবলিন
১৫ মে আয়ারল্যান্ড-বাংলাদেশ বিকাল ৪.৪৫ ডাবলিন
১৭ মে ফাইনাল বিকাল ৪.৪৫ ডাবলিন