কুমিল্লায় নুরুল করিম রাব্বী (২২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নাঙ্গলকোট উপজেলা সদরের অদূরে ধলুয়া বাংলাবাজার এলাকা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বী ওই উপজেলার ধলুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। সে ২০১৭ সালে স্থানীয় ত্রিপুলিয়া উচ্চ বিদালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
রাব্বীর বাবা নুরুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে রাব্বী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ধলুয়া বাংলাবাজার এলাকায় একটি দোকানের পেছনে রাব্বীর মরদেহ পাওয়া যায়। নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।