দ্রুততম মানব-মানবী তরুণ ও শারমীন

চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা তরুণ কুমার মালি ও একই বিভাগের প্রতিযোগী শারমীন আক্তার বন্দর ক্রীড়া সমিতির অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দ্রুততম মানব ও দ্রুততম মানবী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে তারা উভয়ে প্রথম হন। পুরুষ বিভাগে শেখ মো. ওমর ফারুক, মো. রিপন মিয়া এবং মহিলা বিভাগে উম্মে সালমা ও খাদিজা বেগম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। ৩০ জন মহিলা অ্যাথলেন্টসহ দুই শতাধিক প্রতিযোগী ২৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেষে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।