খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মসজিদে ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ নয়, পর্যবেক্ষণ করা হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা করলে বা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইমাম শুক্রবার মসজিদে কি বলে সরকারের সেটা জানার অধিকার সরকারের আছে। যারা জঙ্গিবাদকে উস্কানি দেয়ার জন্য মসজিদে মসজিদে বক্তব্য রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।