রামুতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ঈদগড় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার বিকালে ঈদগড়ের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলো- রাজঘাটা এলাকার  মৃত মো. ইউসুফের মেয়ে ইফশা (৫) ও একই এলাকার মো. মিলনের মেয়ে ইমা (৪)।