কুয়াকাটায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র প্লাবন আহমেদের লাশ পাওয়া গেছে।
 
শনিবার সকালে কুয়াকাটা সংলগ্ন সাগরের এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এক জেলের জালে তার লাশ উঠে আসে। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন মাগুরা সদরের বেলনগর গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে কলেজছাত্র প্লাবন।
 
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার নেওয়াজ ও তার বন্ধু প্লাবন কুয়াকাটায় বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে কুয়াকাটার সাগরে দুই বন্ধু গোসল করতে নামে। এ সময় প্লাবন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকাল ছয়টার দিকে নুরুজ্জামাল নামে এক জেলের জালে তার লাশে উঠে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।