বেগমগঞ্জে ১০ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাঁচ খুনসহ ১০ মামলার আসামি সোহাগ (৩০) নামে এক সন্ত্রাসীকে  গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্বশুর বাড়ি দক্ষিণ অভিরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।