জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক কমিটির উদ্যাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
 
জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. মো. বজুলর রহমানের সভাপতিত্বে এতে জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, সদর উপজেলার মুক্তিযাদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ্, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ্, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত বক্তব্য রাখেন।
 
বক্তারা সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘৭১’র মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সই মুহূর্তে স্বাধীনতাবিরাধী একটি চক্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচষ্টায় লিপ্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী সেই চক্রের অপচেষ্টা রুখে দিতে হবে।’