সিলেটে বাসচাপায় নিহত ২

 
সিলেটের লামাকাজি বাজারে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- অটোরিকশাচালক ও অটোরিকশার এক যাত্রী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
সিলেটের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, লামাকাজি বাজারে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। গুরুতর আহত এক অটোরিকশা যাত্রীকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।