ইত্তেফাক রিপোর্ট
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই- ফেব্রুয়ারি) বাংলাদেশ থেকে কার্পেট রপ্তানি বেড়েছে। এ সময়ে এক কোটি ২৫ লাখ মার্কিন ডলারের কার্পেট (পাট ও অন্যান্য) রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল এক কোটি আট লাখ ডলার। ফলে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরে ১৬ দশমিক ১৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এ সময়ে ইপিবির নেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।