রংপুরের মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাত সদস্য হাসেন আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঠের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মাঠের হাট এলাকার বাসিন্দা।
বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক বুলবুল ইসলাম জানান, হাসেন আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে মাঠেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।