সিলেটে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

সিলেটের লামাকাজি এলাকায় বাসচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।
 
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক, অপরজন অটোরিকশাযাত্রী এক শিশু।
 
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে লামাকাজি বাজারে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অটোরিকশার যাত্রী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।