রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৫১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেফতারকৃতদের নামে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।