হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নম্বর পরিবর্তনের সুবিধা

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে। এই সেবাটির মাধ্যমে একটি নম্বর থেকে অন্য একটি নম্বরে সহজেই ট্রান্সফার হওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনের জন্য আলাদা পদ্ধতিতে এই সুবিধা ভোগ করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে নতুন নম্বরের সিমকার্ড চালু করতে হবে। এর পর হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। পুরনো নম্বর এখনও ভেরিফাইড আছে নাকি তা চেক করে নিতে হবে। এজন্য আপনাকে হোয়াটসঅ্যাপ> মেনু বাটন> সেটিংস এবং প্রোফাইল ফটোর উপর ক্লিক করতে হবে। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ওপেন করে পর্যায়ক্রমে এই মেনু বাটন>সেটিংস>অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার কার্যক্রম শেষ করতে হবে। এবার ওপরের বক্সে পুরনো ফোন নম্বর দিতে হবে এবং নিচের বক্সে নতুন ফোন নম্বরটি দিয়ে স্ক্রিনের উপরে থাকা ‘ডান’ অপশনে ক্লিক করলে নতুন নম্বরে অ্যাকাউন্ট ভ্যারিফায়েড হয়ে যাবে। আইফোন ব্যবহারকারীরা এই সুবিধাটি পেতে হলে ফোনের সেটিংস> অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বারে প্রবেশ করতে হবে। এখানে থাকা প্রথম বক্সে পুরনো নম্বর দিয়ে দ্বিতীয় বক্সে নতুন নম্বর দেয়ার পর ‘ডান’ অপশনে ক্লিক করলেই হবে।             সূত্র: গেজেটস নাউ