'গুলশানের ঘটনায় দোষীদের গ্রেফতার সময়ের ব্যাপার'

 
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন ‘রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দোষীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে সব তথ্য পুলিশের হাতে এসেছে। তাদের গ্রেফতার সময়ের ব্যাপার মাত্র।’
 
রবিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন। 
 
ডিএমপি কমিশনার বলেন, ওই ঘটনায় মদদদাতা, পৃষ্ঠপোষক এবং অর্থের জোগানদাতা- সবাইকে আইনের আওতায় আনা হবে।
 
তিনি বলেন, গুলশানের ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটু লক্ষ্য করলে দেখবেন, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থার চিত্রই পাল্টে গেছে। সড়ক এবং ভবনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চেকিং জোরদার করা হয়েছে।