পুলিশ কুকুর ক্লোন করছে চীন

রয়টার্স

নিরাপত্তার কাজে ব্যবহার করা পুলিশ কুকুরের প্রশিক্ষণের সময় ও খরচ কমানোর জন্য চীনের দক্ষিণ-পূর্ব রাজ্য হুনান প্রদেশে কুকুর ক্লোন করেছে সেখানকার বিজ্ঞানীরা। তারা এই ক্লোন করার নাম দিয়েছে ‘শার্লক হোমস’।

 ক্লোন করা ওই কুকুরের নাম কুনজান। ক্লোন করার কাজটি করেছে বেইজিংভিত্তিক সিনোজেনি বায়োটেকনোলজি কোম্পানি এবং হুনানের একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আর এই কাজে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় সহযোগিতা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লোন করা পুলিশ কুকুর কুনজানের বয়স এখন তিন মাস। তাকে মাদকদ্রব্য খুঁজে বের করা, জনাকীর্ণ পরিবেশ নিয়ন্ত্রণ এবং কোনো কিছুর প্রমাণ খুঁজে বের করার উচ্চ প্রশিক্ষণ দেওয়া হবে। যখন এটির বয়স ১০ মাস হবে তখন এটি পরিপূর্ণ একটি পুলিশ কুকুর হতে পারবে এবং বাকিদের সঙ্গে কাজ শুরু করবে।