শিবপুরে তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ মাঠে আজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজুল ইসলাম মোল্লা এমপি। 
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক প্রমুখ।