রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির তিন রিপ্রেজেন্টটিভকে আটক করেছে পুলিশ।
অনির্ধারিত সময়ে চিকিৎসকের সঙ্গে ভিজিটের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের আবদুল হামিদ (৩২) ও গিয়াস উদ্দিন (৩০) এবং ডেলটা ফার্মাসিউটিক্যালসের শুকুর ওয়াজ মাহমুদ (৩৩)।
রামেক হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আটককৃতরা হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে ওয়ার্ডের ভেতর ঢুকে পড়েন। কিন্তু ওই সময় চিকিৎসকদের সঙ্গে রিপ্রেজেন্টটিভদের সাক্ষাৎ নিষিদ্ধ থাকায় তাদের আটক করে হাসপাতাল পরিচালকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তার নির্দেশে আটককৃতদের হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।