পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষ নেদারল্যান্ডে, নারী লাটভিয়ায়

পৃথিবীতে উচ্চতায় সবাইকে পেছনে ফেলেছে নেদারল্যান্ডের পুরুষ ও লাটভিয়ার নারীরা। নেদারল্যান্ডের পুরুষদের গড় উচ্চতা ১৮৩ সেমি বা ৬ ফুট এবং লাটভিয়ার মেয়েদের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (১৭০ সেমি)।
 
১৯১৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত দৈহিকবৃদ্ধি ১৮৭টি দেশের তথ্য গবেষণা করে প্রাপ্ত ফলাফল ইলাইফ জার্নালে প্রকাশ করা হয়। গবেষণায় আরো দেখানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার মেয়েদের গড় উচ্চতা বিগত ১০০ বছরে ৬ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের গড় উচ্চতা ৪ ইঞ্চি বেড়ে হয়েছে ৫ ফুট ১০ ইঞ্চি। মেয়েদের গড় উচ্চতা যেখানে ৫ফুট ৫ইঞ্চি।
 
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক পেছনে পড়ে গেছে গত ১০০ বছরে। ১৯১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় উচ্চতায় পৃথিবীতে তৃতীয় ছিল পুরুষরা এবং নারীদের ক্ষেত্রে ছিল চতুর্থ অবস্থানে। বর্তমানে তালিকায় পুরুষরা ৩৪ ধাপ অবনমন হয়ে ৩৭তম অবস্থানে আছে, মেয়েরা রয়েছে ৪২তম অবস্থানে।
 
পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষরা পূর্ব তিমুরের, তাদের গড় উচ্চতা ৫ফুপ ৩ইঞ্চি। আর সবচেয়ে খাটো নারী গুয়েতেমালায়, ৪ ফুট ১১ ইঞ্চি। বিবিসি।