চট্টগ্রামের মুরাদপুরে বাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মুরাদপুর ফরেস্ট গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়ুয়া বলেন, ‘চার চাকার একটি লোকাল বাস ওই রিকশা চালককে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে আশেপাশের লোকজন মেডিকেলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠে বড় আঘাতের চিহ্ন রয়েছে।’