মানববন্ধনে সোচ্চার শিক্ষার্থী

ইত্তেফাক ডেস্ক

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনায় আবার উত্তাল রাজপথ। এ ঘটনার বিচার দাবিতে গতকালও বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি কেবল সড়কের নামকরণ নয়, স্থায়ী সমাধান করতে হবে প্রশাসনিকভাবেই। আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও তারা আল্টিমেটামে অনড় বলে ঘোষণা দিয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত মানববন্ধনে শরিক হয়ে এমন সব দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে একদল শিক্ষার্থী।