মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। এরা হলেন, মাদরাসা শিক্ষক মাওলানা মুজিবুর রহমান (৪৫), নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম (৩০), ছাত্র শিবির নেতা আহাদ মোল্লা (২৩), রাজিব (২২) ও শহীদ (২৫)।
মঙ্গলবার রাত ১২টায় উপজেলার আদিমনগর, সুতালরী, লেসরাগঞ্জ ইউনিয়নে যৌথ বাহিনী এ অভিযান শুরু করে। অভিযান অব্যাহত রয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে সারা দেশের চর এলাকাগুলোতে জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
-