গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকাপভ্যানের এক সহকারী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম (৩৩) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্তোষপুর এলাকার ছাবেদ আলীর ছেলে।
 
বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গাজীপুরগামী কলাভর্তি পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এ সময় পিকাপের চালকের পাশে থাকা সহকারী সাইফুল ঘটনাস্থলেই নিহত হন।
 
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু দাউদ খান জানান, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া পিকাপের দরজা খুলে আটকে পড়া লাশ উদ্ধার করে।