মেহেরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মেহেরপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল করিম (৭০) উপজেলার আলমপুর গ্রামের নোনাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় নোনপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
 
বুধবার  রাতে উপজেলাধীন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে আব্দুল করিম এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় যাত্রীবাহী বাসটি তাকে ধাক্কা দিলে তিনি ওই সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে।