কাউখালীতে জেপির পরিচিতি সভা

কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন  জেপির নব-নিযুক্ত সাধারণ সম্পাদক  শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, আহম্মেদ, অধ্যক্ষ আ. সামাদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার সিকদার, জেপি নেতা  নেপাল চন্দ্র দে, হেমায়েত উদ্দিন তালুকদার, প্রভাষক হারুন আর রশীদ. ছাত্রসমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ ।
 
জাতীয় পার্টি (জেপি) কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম নসুকে নির্বাচিত করায় জেপি চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে অভিনন্দন জানানো হয়।