গোবিন্দগঞ্জে বজ্ব্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ সমসপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
 
শুক্রবার দুপুর দেড়টার দিকে মাঠে কাজ করার সময় বজ্ব্রপাত হলে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।
 
তালুককানুপুন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।