মেলান্দহে বন্যাপরিস্থিতির অবনতি

জামালপুরের মেলান্দহে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রপার এরিয়া বাদে সকল স্থানেই বন্যার পানি প্রবেশ করেছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
 
খাদ্য-পানীয় জলের সংকট বিরাজ করছে। গো-খাদ্যের সংকট তীব্র হয়েছে। ইতোমধ্যেই ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
 
বস্ত্র-পাট প্রতিমন্ত্রী বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন। ঝাউগড়া-কুলিয়া-ফুলকেচাসহ বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলছে। উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় আছে। ত্রাণ সামগ্রী অপ্রতুল।