লালমনিরহাটে বিদ্যু‍ৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে মিলনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
 
নিহত আব্দুল হাকিম হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
 
জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর হাকিম মিলন বাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। কর্মরত অবস্থায় একটি বাঁশের খুঁটি সরাতে গিয়ে তিনি বিদ্যু‍ৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ধীমান রায় জানান, হাসপাতাপালে নিয়ে আসার আগেই হাকিমের মৃত্যু হয়।