চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত. শিলা খাতুন (২২) যাদবপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
শনিবার সকালে গ্রামের নিজ কক্ষ থেকে শিলার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতের পরিবারের সদস্যরা জানায়, ভোরে স্বামী জাহিদুলের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা শিলার কক্ষে গিয়ে ঘরের আড়ায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।