সাভারে এক ব্যক্তির লাশ উদ্ধার

 
সাভারে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হেমায়েতপুর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নাম-পরিচয় জানা যায়নি।
 
পুলিশ জানায়, এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজের হাসপাতালে আনা হয়। তবে সেখানে নেয়ার আগেই তিনি মারা যান।