নাগেশ্বরীতে ফুফাতো বোনকে কবর দিয়ে বাড়ি ফিরে মামাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে হাসনাবাদ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সোলায়মান আলীর কিশোরী কন্যা মৃগী (এপিলেপসি) রোগে আক্রান্ত খাদিজা খাতুন (১৫) বাড়ির পাশে ডোবায় পড়ে মারা যায়।
রাত ২ টায় জানাজা শেষে তার মামাতো ভাই একই ইউনিয়নের শ্রীপুর সিঙ্গেরভিটা গ্রামের মাহাতাব আলীর ছেলে মকবুল হোসেন (৩২) ফুফার বাড়ি ফিরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।