তরা ব্রিজের নিচে বাক্সে পাওয়া গেল পায়ের টুকরা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ঘিওরে বাক্সবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির পায়ের তিন টুকরা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে বানিয়াজুরি ইউনিয়নের তরা ব্রিজের নিচে একটি বাক্স দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বাক্স খুলে সেখান থেকে পায়ের তিনটি টুকরা উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারও পা কেটে বাক্সে ভরে রাতের আঁধারে কে বা কারা তরা ব্রিজের উপর থেকে নিচে ফেলে রেখে চলে যায়। ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে বা ব্রিজের নিচে পায়ের আরও টুকরা পাওয়া যায় কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ। পায়ের তিনটি টুকরা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।