উল্লাপাড়ায় বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

যমুনা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উল্লাপাড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
 
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়েছে। এ সব গ্রামের ১ লাখ মানুষ পানিবন্দী। উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
বন্যায় উপজেলার প্রায় ১১শ হেক্টর জমির ধান, পাট ও সবজি ডুবে গেছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক জানিয়েছেন।